সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।
এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে। এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন দেবাশীষ রায় চৌধুরী।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সন্তান দেবাশীষ রায় ব্রিটেন থেকে আইনে ডিগ্রি নেওয়ার পর ২০০৫ সালে জেলা আদালত, ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১৮ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।