সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা হলেন কে এম রেজাউল ফিরোজ রিন্টু ও বেলায়েত হোসেন। এর মধ্যে রেজাউল ফিরোজ মিন্টু গত বৃহস্পতিবার ও বেলায়েত হোসেন গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পদত্যাগপত্র পাঠান। দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে আজ সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।
চলতি মাসে এ দুজনসহ রাষ্ট্রপক্ষের ৮ আইন কর্মকর্তা পদত্যাগ করলেন। এর আগে বিভিন্ন সময়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, মামুন চৌধুরী, ডেপুটি সাদিয়া আফরিন শাপলা, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা প্রোজ্জ্বল চাকমা পদত্যাগ করেন।