জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

স্থায়ী সদস্য পদ পেতে ভারতের তোড়জোড়

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের দাবিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। ইতিমধ্যে ভারতের এই প্রচেষ্টায় সমর্থন দিয়েছে ইউরোপের চার দেশ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসেগ্রাদ (ভি৪) গ্রুপের চার সদস্য হাঙ্গেরি, পোল্যান্ড, সেøাভাকিয়া ও চেক প্রজাতন্ত্র নিউ ইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত প্রথম ভি৪ বনাম ভারত বৈঠকে ভারতের প্রতি তাদের সমর্থনের কথা জানায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সেøাভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার বলেন, ‘ভি ৪ দেশ হিসেবে আমরা সবাই একমত যে, গ্লোবাল সাউথের অংশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান পরাশক্তি হিসেবে ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে টেবিলে থাকতে হবে।’ এই দাবির পেছনে ভারতের যুক্তিটি হলো নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠার পর বিশ্ব বদলে গেছে, কিন্তু এর স্থায়ী সদস্য পদে কোনো পরিবর্তন আসেনি।

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার সময় এশিয়া ও আফ্রিকার বড় একটি অংশ তখনো ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। বর্তমানে যেসব দেশের বিশাল জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি ও কূটনৈতিক প্রভাব রয়েছে।