বিকেলের নাশতা

রেসিপি দিয়েছেন মিতা খানম

বেলিভাও

উপকরণ

ময়দা ১ কাপ, চিনি আধা চা চামচ, লবণ ১ চা চামচ, ইস্ট ১ চা চামচ, পানি ১ কাপ, তেল ১ টেবিল চামচ।

ডো তৈরি : পাত্রে ময়দা, লবণ, চিনির পানি ও ইস্ট মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করে তেল মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর ডো থেকে লেচি কেটে লম্বা আকৃতির রুটি বানিয়ে ফ্রাইপ্যানে সাদা করে ভেজে দুই ভাঁজ করে ঢাকনাসহ বাটিতে রেখে দিন।

পেটির উপকরণ : মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৫টি, ধনেপাতা কুচি আধা কাপ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে ও জিরা গুঁড়া ১ চা চামচ, লবণ আধা চা চামচ, তেল ৪ টেবিল চামচ, ব্রেড ৩ পিস, মেয়োনিজ ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

ফ্রাইপ্যান তেল গরম হলে পেঁয়াজ কুচি ভেজে মাংসের কিমা দিয়ে ভাজুন। ব্রেড বাদে সব মসলা দিয়ে পুর তৈরি করে নিন। ঠা-া হলে ব্রেড দিয়ে মেখে লম্বা লম্বা করে পেটি তৈরি করে ভেজে নিন। এবার তৈরি করা রুটি ভাঁজ দিয়ে তার মধ্যে মেয়োনিজ দিয়ে পেটি দিয়ে তৈরি করে নিন বেলিভাও।

মিট লোফ

উপকরণ

ব্রেড ২টি, মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আদা ও রসুন বাটা মেলানো ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া সিকি চা চামচ, গরম মসলার গুঁড়া সিকি চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিলে চামচ, কাঁচা মরিচ কুচি ৫টি, ধনেপাতা কুচি আধা কাপ, তেল আধা কাপ, লবণ ১ চা চামচ, চিজ সøাইস ৪ পিস।

যেভাবে তৈরি করবেন

পাত্রে তেল গরম করে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। এর মধ্যে মাংসের কিমা দিয়ে একটু ভেজে চিজ বাদে বাকি সব উপকরণ দিয়ে কিমা তৈরি করে নিন। ব্রেড সøাইস করে চিজ দিয়ে তার ওপরে কিমা দিন। আবারও চিজ দিন এবং ব্রেড দিয়ে ঢেকে দিন। সস দিয়ে পরিবেশন করুন।

বিফ প্যাটিস

উপকরণ

ময়দা ২ কাপ, ডালডা ১ কাপ, তেল ৩ টেবিল চামচ, ডিম ২টি।

পুরের জন্য : রান্না করা গরুর মাংস ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৬টি, ধনেপাতা কুচি আধা কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, গরম মসলার গুঁড়া সামান্য, তেল ৩ টেবিল চামচ।

পাত্রে  তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে মাংসের কিমা দিয়ে দিন। এরপর বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে রান্না করে নিন।

যেভাবে তৈরি করবেন

ডালডা রুম টেম্পারেচারে রেখে দিন। এবার তেল ও ময়দা মাখিয়ে ডো তৈরি করে ঢেকে ২০ মিনিট রেখে দিন। এরপর ডো দিয়ে বড় একটা রুটি বানিয়ে ডালডা মেখে লম্বা করে কেটে রোল বানিয়ে ফ্রিজে রেখে দিন ১৫ মিনিট। ফ্রিজ থেকে রোল বের করে বেলে নিন পরোটার মতো করে। এবার মাংসের পুর ভরে প্যাটিসের আকারে কেটে ডিম ফেটে ব্রাশ করে ২০ মিনিট ওভেন বেক করুন ১৮০ ডিগ্রি ফারেনহাইটে। তৈরি হয়ে গেল বিফ প্যাটিস।