নভোএয়ারে আইএফআইসি কার্ডে ১০% ছাড়

আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা এখন থেকে নভোএয়ারের সব অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন। এ সুবিধা চালুর লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নভোএয়ারের পক্ষে প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক সোহাইল মাজিদ।

এ সময় আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব ট্রেজারি মোহাম্মদ শাহিন উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আইএফআইসি ব্যাংকের সব ডেবিট ও ক্রেডিট কার্ডধারী নভোএয়ারের দেশের অভ্যন্তরীণ যেকোনো ফ্লাইটের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাবেন।

এ ছাড়া আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমান টিকিট ও হলিডে প্যাকেজের মূল্য ৩ ও ৬ মাস মেয়াদে ০ শতাংশ ইএমআই সুবিধায় পরিশোধ করা যাবে।

গ্রাহকদের ভ্রমণ আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে আইএফআইসি ব্যাংক নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিশেষ সুবিধা দিয়ে আসছে।