মিডল্যান্ড ব্যাংক পিএলসি আয়োজিত ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ২২ সেপ্টেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় ও আমানত বাড়াতে উৎসাহিত করার লক্ষ্যে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ বিজয়ী গ্রাহক ও সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে বিশ্বকাপের বিভিন্ন পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে নানা কার্যক্রম ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। ক্যাম্পেইন শেষে বিজয়ী গ্রাহকদের পুরস্কৃত করার পাশাপাশি সেরা পারফরম্যান্সকারী শাখাগুলোকেও স্বীকৃতি দেওয়া হয়।
গ্রাহক পুরস্কার ক্যাটাগরিতে নির্ধারিত আমানতের স্থিতি ও ক্যাম্পেইনের অন্যান্য শর্ত অনুযায়ী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই গ্রাহককে স্মার্টফোন দেওয়া হয়। বিজয়ীরা হলেন বগুড়া শাখার গ্রাহক মেসার্স রয় ট্রেডার্স এবং ইসলামপুর শাখার গ্রাহক মোহাম্মদ রাশেদ।
এ ছাড়া প্রায় ১ হাজার ৭৮৫ জন যোগ্য গ্রাহকের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন বিজয়ী নির্বাচন করা হয়। তাঁদের প্রত্যেককে স্মার্ট টিভি দেওয়া হয়েছে। বিজয়ীরা হলেন বরিশাল শাখার জয় দাস, মিরপুর শাখার মো. ফয়েজউল্লাহ এবং লক্ষ্মীপুর উপশাখার জহিরুল ইসলাম।
ক্যাম্পেইনে ব্যাংকের শাখাগুলোর সেরা পারফরম্যান্সকেও স্বীকৃতি দেওয়া হয়। অর্জিত পয়েন্টের ভিত্তিতে বগুড়া শাখা প্রথম, বনানী শাখা দ্বিতীয় এবং ইসলামপুর শাখা তৃতীয় স্থান অর্জন করে।
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’ গত ২১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিচালিত হয়। নতুন সেভিংস (SB), কারেন্ট (CD), শর্ট নোটিশ ডিপোজিট (SND) এবং ফিক্সড ডিপোজিট (FD) হিসাব এ ক্যাম্পেইনের আওতাভুক্ত ছিল। ন্যূনতম ১ লাখ টাকা যোগ্য আমানত স্থিতি বজায় রাখা গ্রাহকরা এতে অংশ নেওয়ার সুযোগ পান।
এ ছাড়া সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহকরা ক্যাম্পেইনে অংশ নিতে পেরেছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ সব বিজয়ীকে অভিনন্দন জানান। একই সঙ্গে ক্যাম্পেইন সফল করতে গ্রাহক ও কর্মীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ এবং অব্যাহত সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’-এর মতো গ্রাহককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে।