কক্সবাজারে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের বার্ষিক সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পাীন লিমিটেডের বার্ষিক সম্মেলন -২০২৫ পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সি প্যালেস অডিটরিয়ামে বিগত ১৯ সেপ্টেম্বর, ২০২৬-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর পরিচালক আদিবা রহমান, যেয়াদ রহমান, মোহাম্মদ শাহাদাত হোসেন এবং খন্দকার মুহাম্মদ আদনান মাসুদ।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, এফসিএমএ - এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীর কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী, এফসিএ, সহকারি ব্যবস্থাপনা পরিচালক ও একচুয়্যারী আফরিন হক সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। সম্মেলনে কোম্পানীর ব্যবসায়িক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এবং ২০২৫ সালে ব্যবসায় সাফল্যের স্বীকৃতিসরূপ ৭৫ জন উন্নয়ন কর্মী ও কর্মকর্তাকে বর্ষ সেরা পদক প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীর পরিচালক আদিবা রহমান বলেন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা সেবাকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যতে আরও ভালো সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই বার্ষিক সম্মেলনের মাধ্যমে আমাদের অর্জনগুলো পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় ডেল্টা লাইফ ইনসিওরেন্স আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।