কবিতা

আয়নার সামনে দাঁড়িও না

আয়নার সামনে দাঁড়িও না
আয়না দেখাতে পারে না কিছুই
তোমার খোলসখানা ছাড়া।

মানুষের সামনে দাঁড়াও
দেখতে পাবে তোমাকে।

ভালোবাসা থাকলে তোমার গহনে
দেখতে পাবে মানুষের মাঝে
ঘৃণা থাকলে তোমার প্রাণে
দেখতে পাবে মানুষের মাঝে

মানুষ তোমাকে ঠিক তাই ফিরিয়ে দেবে
যা আছে তোমার মাঝে।

আয়নার সামনে দাঁড়িও না
আয়না দেখাতে পারে না কিছুই
তোমার খাঁচাখানা ছাড়া।

মানুষের সামনে দাঁড়াও
দেখতে পাবে অবিকল তোমাকে।