কিছু দুঃখ গচ্ছিত রেখেছি সময়ের মুঠোয়
কিছু দুঃখ বন্ধক রেখেছি স্বর্ণকারের সিন্ধুকে
কিছু দুঃখ ভাসিয়ে দিয়েছি সমুদ্রের নোনাজলে
কিছু দুঃখ জমা রেখেছি পাঁজরের ভাঁজে ভাঁজে।
দুঃখের কাছে আমার অনেক ঋণ
দুঃখ আমার শরতের চন্দ্রলোকের মায়াময়তা
দুঃখকে করেছি সৃজনের চাষাবাদের ঊর্বর জমিন
দুঃখকে কখনো বলি না, এবার আমাকে ছেড়ে যা।
দুঃখ আমার শিল্পকলা, নির্মাণের অনুষঙ্গ
দুঃখ আমার সমুদ্র মন্থনের অমৃত সুধা
দুঃখকে জড়িয়ে রাখি নারীকে পেঁচিয়ে রাখা শাড়ির মতো
দুঃখের সুপ্তব্যথা আমাকে চুম্বন করে পরম আদরে।
দুঃখ আমার বন্দরের নিস্তব্ধ চত্বরে মাস্তুলের দণ্ডের ওপরে
স্থির বসে দেখে দূরে-বহু দূরে ঝুলছে যে চাঁদ
কথা-নিশ্বাসে, সুর-সৌরভের অমূর্তের রূপান্তরে
দুঃখকে নিয়ে প্রতি রাতে প্রশান্তির ওমে শুয়ে পড়ি।
কবিতা
দুঃখের অঙ্গশোভা
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০