এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার, এফসিএমএ-কে শুভেচ্ছা জানান এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আযহারী ও ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন।

এ সময় এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস. এম. মাঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভূঁইয়া, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আকতার, ফাইন্যান্স ডিভিশনের প্রধান ও সিএফও মোহাম্মদ আমিনুল হক এবং ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এভিপি সৈয়দ সাকিবুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।