ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে সাবেক এই ওসি দাবি করেছিলেন, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। অডিওকে কেন্দ্র করে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।