চকবাজারে সাত তলার ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

রাজধানীর চকবাজার ইসলামবাগ এলাকায় বাসার সাত তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে আলিফ (১৩) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পূর্ব ইসলামবাগ বউবাজারের বাসায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায়  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালে মৃত আলিফের  বড় ভাই মো. শাওন আহমেদ বলেন, চকবাজার পূর্ব ইসলামবাগ বউবাজারের তাদের বাসা। বাবার নাম মো. কবির হোসেন। আলিফ  ইসলামবাগ আশরাফ আলী বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

তিনি আরও বলেন, দুপুরে আলিফ বাসার সাত তলার ছাদে খেলা করার সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত