নদীর নাম হুড়াসাগর!

শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

হুড়াসাগর নাম শুনলে মনে হয় এটা হয়তো একটা সাগর। কিন্তু আসলে এটা একটা নদী। হুড়াসাগর নদীর সঙ্গে আমার অনেক স্মৃতি আছে। আমার দাদুবাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার বৃশালিখা গ্রামে। আমাদের গ্রামটি হুড়াসাগর নদীর কাছে। দাদুবাড়িতে গেলে আমরা এ নদীতে গোসল করি, সাঁতার কাটি এবং পানিতে খেলি। কখনো কখনো পরিবারের সবাই মিলে নৌকায় ঘুরতে যাই। নৌকায় বসে নদীর দুই পাশ দেখতে আমার খুব ভালো লাগে। আমাদের গ্রামের শেষ প্রান্তে হুড়াসাগর নদীতে একটি পোর্ট আছে। সেখানে অনেক মানুষ বেড়াতে আসে। কেউ নৌকায় ঘোরে, আবার কেউ নদীর পাড়ে বসে গল্প করে। বিকেলের সময় জায়গাটা বেশ সুন্দর লাগে। হুড়াসাগর নদী আমার খুব প্রিয়। নদী আমাদের অনেক উপকার করে। তাই নদীকে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব। আসুন, আমরা নদীতে পানির বোতল, চিপসের প্যাকেট বা অন্য কোনো ময়লা না ফেলি। নদী পরিষ্কার রাখি এবং অন্যদেরও ময়লা না ফেলতে বলি।