স্রোতস্বিনী

আঁকাবাঁকা পথ ধরে নদী বয়ে যায়,

কলকল সুর তুলে মিষ্টি হাওয়ায়।

সবুজ গায়ের কোল ছুঁয়ে চিরকাল,

বয়ে নিয়ে চলে সে নতুন সকাল।

মাঝির ডিঙি নাও পাল তুলে ভাসে,

নদীর জলের ঢেউ হেসে খেলে আসে।

তৃষ্ণা মিটিয়ে চলে প্রাণী কূলে,

নদীর শীতল হাওয়া প্রাণ জাগিয়ে তোলে।

নদীর কাছে মোরা হয়ে থাকি ঋণী,

নদী হলো মোহ-মায়া চির স্রোতস্বিনী।

শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণি দত্ত উচ্চ বিদ্যালয় নেত্রকোনা