বান্দরবান মেতেছে মধু পূর্ণিমা উৎসবে 

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মধু পূর্ণিমা পালন করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এউপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজরু বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে নর-নারীরা সমাবেত হন এবং বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকারা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করেন।

পরে পঞ্চশীল, অষ্টশীলসহ দায়ক-দায়িকাদের মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন বিহারাধ্যক্ষরা। দায়ক-দায়িকারা প্রার্থনায় অংশ নিয়ে বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন।

বৌদ্ধ ভিক্ষুকে ছোঁয়াই(আহার) দান করা হচ্ছে। ছবি: প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহু বছর আগে এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করে।