পুরান ঢাকায় মাদ্রাসা, গোসলঘর ও বিনামূল্যে চিকিৎসাসেবা চালু

রাজধানীর পুরান ঢাকার বাদামতলীর শাহজাদা মিয়া লেন এলাকায় এলাকাবাসীর উদ্যোগে নবনির্মিত মাদ্রাসা, মৃত ব্যক্তিদের জন্য গোসলঘর এবং বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক ও সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ফল ব্যবসায়ী হাজী বায়রাত মিয়া।

‘মাদ্রাসায়ে ওমর ইবনুল খাত্তাব (রা.)’-এর মক্তব শাখার তত্ত্বাবধানে চালু হওয়া এসব সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা, এলাকার মৃত ব্যক্তিদের জন্য শেষ গোসলের ব্যবস্থা এবং হেলথ কেয়ার সেন্টারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান।

জনকল্যাণমূলক ও মানবিক এ আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন— এলাকার প্রবীণ মুরুব্বি হাজী করিম, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল আজিম, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ফাতেমা খাতুন জামে মসজিদের মোতোয়াল্লি হাজী রহমত উল্লাহ, জয়েন্ট সেক্রেটারি হাজী মোহাম্মদ আলী মিয়া, ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী ফারুক সিদ্দিকী, ব্যবসায়ী মিজানুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব কবির হোসেন, হাজী মজিবর মিয়া, হাজী গনি মিয়া, নাজের চৌধুরী, তাজের চৌধুরী, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহসভাপতি সাংবাদিক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, নাজু মিয়া, বাবুল, হাজী আনসার আলী, হাজী মাঈনু, শ্যামল, কামাল, মন্টু, মনির, সুমন, কিরণ, বাবলু, খোকন, সেহেল, রনি তুষার, লিপন, বাদামতলী বিএনপি ইউনিটের সভাপতি বিল্লাল রাজিব চৌধুরী, ফায়সাল চৌধুরী, বিশাল চৌধুরী ও রাব্বি চৌধুরীসহ অনেকে।