পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. নাছির হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর থানার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনছার হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় নাছির হাওলাদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।