মিরসরাইয়ে কেমিক্যাল কারখানায় আগুন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত নাছির কারখানা নামে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। 

​মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সার্ভিসের কর্মকর্তা হ্লা মারমা বলেন, অগ্নিকান্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত