শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

নিয়োগপত্র চান গাইবান্ধার সেই ৪১ প্রাথমিক শিক্ষক

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগপত্রের দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত গাইবান্ধার ৪১ প্রার্থী। এ দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন তারা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান বলেন, সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। বিষয়টি জানাতে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,২০২৫ সালে গাইবান্ধা জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৪৫৬ জন সুপারিশপ্রাপ্ত হন। সম্প্রতি ফলাফল প্রকাশে জেলার ৪১ প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি। এতে চাকরি প্রত্যাশিদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তার দেখা দিয়েছে। নিয়োগপত্র  না পাওয়ার কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে লিখিতভাবে জানাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে তারা আবেদন করেছেন।

স্মারকলিপিতে তারা দাবি করেন, প্রশাসনিক বা যাচাই-সংক্রান্ত কারণে ৪১ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। কিন্তু  তাদের প্রত্যেকের ক্ষেত্রে ঠিক কী কারণে নিয়োগ থেকে বাদ পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত কী এবং এ বিষয়ে আমাদের পরবর্তী করণীয় কী-তা আমরা স্পষ্টভাবে জানতে চাই। এ অবস্থায় সুপারিশপ্রাপ্তদের অত্যন্ত উদ্বিগ্ন ও অনিশ্চয়তার আছি। আমাদের এই ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার জন্য মন্ত্রীর কাছে লিখিত কারণ জানতে চায় তারা।