প্রতিবেদন দাখিলের তারিখ ১৯ বারের মতো পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। গতকাল রবিবার ধার্য দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করেনি। ফলে আগামী ৩ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এ নিয়ে এ মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৯ বারের মতো পেছাল। গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।