মাছের ঘেরে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

খুলনার রূপসা উপজেলায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার ইলাইপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. বাপ্পি (৩২) ওই গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পি। তিনি এলাকায় সব সময় থাকে না, মাঝেমধ্যে আসেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানি না। পুলিশ হত্যাকারীতে খুঁজে বের করতে তৎপরতা চালিয়েছে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এল জানান ওসি।