মিডিয়া ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির অস্বাভাবিক মৃত্যু

আবারও মৃত্যুর খবর। এবার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারির অস্বাভাবিক মৃত্যু  হয়েঠে। বয়স হয়েছিল ৩০ বছর। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তার প্রায় ১৬ লক্ষ ফলোয়ার ছিল। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত রিল ও বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতেন নিধি। 

 পুলিশ ও পরিবার সূত্র দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের সিঙ্গরৌলির ভূসা মোড় এলাকায় নিজের বাড়িতে ছিলেন নিধি। পরিবারের দাবি, সেই সময় তিনি ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। তার পরেই দরজা ভিতর থেকে বন্ধ করে দেন নিধি। ডাকাডাকির পরেও দরজা খোলেননি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পাশি মডেলিং ও অভিনয়ের জগতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন তিনি। 

ঘটনার পর থেকেই নিধির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। বিশেষ করে মৃত্যুর আগে তার ফোনে কার সঙ্গে কথা হয়েছিল এবং সেই সময় কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নিধির কল রেকর্ড, মেসেজও দেখছে। মডেলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন নিধি। একাধিক বিউটি পেজেন্টে অংশ নিয়েছিলেন তিনি। ২০২৪ সালে মিস প্রেটির খেতাবও জেতেন। এরপর মডেলিংয়ের পাশাপাশি অভিনয় এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরির স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন তিনি।