ভারতের এই সময়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্রেজ প্রেরণা দাস। তার প্রতিটি পোস্টের লাইক ও কমেন্টের সংখ্যাই জানান দেয় তার বিপুল অনুরাগীদের কথা। আর এ কারণেই বর্তমানে এই তারকা কনটেন্ট ক্রিয়েটরের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে একগুচ্ছ রোমান্টিক ছবি শেয়ার করে নিজের বিয়ের গুঞ্জন নতুন করে উসকে দিলেন প্রেরণা। এর আগেও অবশ্য তার বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত নিশা পোদ্দারের (ধারাবাহিকের ‘সোনা’) প্রেমিক সৈকতের সঙ্গে প্রেরণার একটি ফটোশুট সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও পরে স্পষ্ট হয় যে, সেটি কেবলই একটি প্রচারমূলক বিজ্ঞাপনের কাজ ছিল।
সেই জলঘোলা মিটতেই ২০২৫ সালের আগস্টে অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে নিজের আসল মনের মানুষ সার্থক গুপ্তর সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন প্রেরণা। দেখতে দেখতে কেটে গেছে এক বছর। ঠিক এক বছর পর, ২০২৬-এর সেই অগাস্ট মাসেই ফের আলোচনার কেন্দ্রে প্রেরণা-সার্থক জুটি! তবে কি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই চর্চিত জুটি? প্রেরণার সাম্প্রতিকতম পোস্ট দেখে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শুভাকাঙ্ক্ষীদের মনে।
বিগত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার বালির চোখজুড়ানো দ্বীপে ছুটি কাটাচ্ছেন প্রেরণা ও সার্থক। আর সেই স্বপ্নের সফর থেকেই ভেসে এল এক বিশেষ মুহূর্তের বার্তা। সমুদ্রের পাড়ে সাদা অর্কিড ফুলের সাজ, চারপাশে সারি বেঁধে রাখা জ্বলন্ত মোমবাতি, আর ফুলে দিয়ে সাজানো এক বিশাল হৃদয়ের মাঝে ফুটে উঠেছে প্রশ্ন— ‘উইল ইউ ম্যারি মি?’
এখানেই শেষ নয়, শেয়ার করা অন্য একটি ছবিতে প্রেরণার আঙুলে জ্বলজ্বল করছে একটি জমকালো আংটি। তা দেখেই নেটিজেনদের বড় অংশের ধারণা, ইতিমধ্যেই সার্থকের প্রপোজাল গ্রহণ করে বাগদান সেরে ফেলেছেন প্রেরণা। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে প্রেরণা লিখেছেন, ‘দ্য ওয়ান হোয়ার আই সেড ইয়েস’ । ঠিক যেমনটি তিনি তার কনটেন্ট দিয়ে অনুগামীদের ধরে রাখেন, তেমনই এই পোস্টের প্রতি পরতেও সাসপেন্স ও রোমাঞ্চ জিইয়ে রাখলেন এই ইনফ্লুয়েন্সার। বালির এই রূপকথার মতো সন্ধ্যার পর এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার!
মান্নতে একজোড়া দাঁড়াশ সাপ, চিন্তিত শাহরুখ খান
ছিটকে গেলেন বাবর আজম, টেস্টে পাকিস্তানের নেতৃত্বে সালমান আগা
বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, সর্দারসহ গ্রেপ্তার ৩