শিমুল-লামিমার ‘চেক আউট’

কাজল আরেফিন অমির জনপ্রিয় নির্মাণ ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ফিমেল’, ‘অসময়’ ও ‘হোটেল রিল্যাক্স’-এ দুর্দান্ত অভিনয় করে দর্শকের নজর কাড়েন শিমুল শর্মা ও লামিমা লাম। সেই ধারাবাহিকতায় পর্দায় জনপ্রিয় এই জুটির অনবদ্য রসায়ন নিয়ে এবার আসছে নতুন নাটক ‘চেক আউট’।

ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ এ নাটকের প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। নাটকটির মূল গল্প লিখেছেন শিমুল শর্মা নিজেই এবং চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে যৌথভাবে কাজ করেছেন মানব মিত্র।

গত বছর ‘শর্টকাট’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিলেন শিমুল-লামিমা। নতুন এই নাটকটিতেও এই জুটির বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তুষার খান, রেশমা আহমেদ, সায়কা শামসীর, ক্রিষ্টিয়ানো তন্ময়, শাওন রিহান ও এমাকে।

আগামী ১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাচ্ছে নাটকটি।