রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে নানা অপরাধের অভিযোগে মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত ১৭ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫ জন রয়েছেন।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে আরএমপির এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।