এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে পরিচালিত ‘Skills for Industry Competitiveness and Innovation Development (SICIP)’ প্রকল্পের আওতায় মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি)-এ অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি শেষে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, পিআই (এসআইসিআইপি) মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা।
মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।