শিবগঞ্জে ভটভটি উল্টে পিতা পুত্র নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় গরুবাহী ভটভটি উল্টে পিতা পুত্র নিহত হয়েছেন।
 
নিহতরা হচ্ছেন, শিবগঞ্জ উপজেলার পুলিশ মাইল ঝাবুবাজার গ্রামের মৃত নবাব জানের ছেলে আয়েশ উদ্দীন (৭৫) ও তার ছেলে শরিফে ইসলাম (৪৪)। 
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে কানসাট-চৌডালা সড়কের মিনুবাজার এলাকায় নাচোল সোনাইচন্ডি হাট থেকে আসা গরুবাহী ভটভটি উল্টে সড়কের খাদে পড়ে যায়। এতে ভটভটি আরোহী ১০ গরু ব্যবসায়ী আহত হয়।
তিনি জানান, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আয়েশ ও শরিফুল মারা যায়। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
পুলিশ জানায়, ভটভটিতে ১০ জন গরু ব্যবসায়ী ও চারটি গরু ছিল।