নুসরাত হত্যা মামলা

চারজনের খালাস চেয়ে আপিল

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদ- বহাল থাকা মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি আপিল বিভাগে খালাস চেয়ে আবেদন করেছেন। গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তাদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। যাবজ্জীবন কারাদ-াদেশপ্রাপ্ত তিন আসামি হলেনÑ জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপি।

গত ২৪ আগস্ট হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ মামলায় অধস্তন আদালতে মৃত্যুদ-প্রাপ্ত ১৬ আসামির মধ্যে ২ জনের মৃত্যুদ- বহাল ও ৪ জনের মৃত্যুদ-াদেশ কমিয়ে যাবজ্জীবন এবং মৃত্যুদ-প্রাপ্ত ১০ জনকে খালাসের রায় দেয়।