সাগর ও রুনি হত্যা

১৩০ তারিখেও আদালতে আসেনি তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বারের মতো পেছাল। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। বিধায় প্রতিবেদন দাখিলের জন্য ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন।