বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক জেএম ইমরানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অসদাচরণের অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে এ গুরুদণ্ড দেওয়া হয়। বর্তমানে তিনি রাঙ্গামাটির লংগদু আনসার ব্যাটালিয়নে উপপরিচালক হিসেবে কর্মরত আছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।