কানাডায় বহিষ্কৃত ৩৪০ বাংলাদেশি

কানাডা সরকার ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিকে চলতি বছরের প্রথম আট মাসে দেশটি থেকে বের করে দিয়েছে।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, শরণার্থী আবেদনসংক্রান্ত নিয়ম না মানার কারণে গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রায় ১২ হাজার ব্যক্তিকে বহিষ্কার করা হয়। অভিবাসনসংক্রান্ত অন্যান্য নিয়ম না মানার জন্য বহিষ্কৃত হয় ১ হাজার ৭৯৪ জন। আর অপরাধমূলক কর্মকা-ের কারণে বহিষ্কার করা হয় ৮৯৭ জনকে। তাদের সবাইকে বিশেষ ব্যবস্থায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের মধ্যে ভারতীয়রা একটি বড় অংশÑ ৪ হাজার ২২৭ জন। আর আছে মেক্সিকোর নাগরিক ২ হাজার ২৮২, যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ এবং রোমানিয়ার ৪৩৩ জন। সিবিএসএ জানায়, কানাডায় বৈধভাবে প্রবেশ ও অবস্থানের অধিকার নেই, এমন বিদেশি নাগরিকদের আইন অনুযায়ী দেশ থেকে অপসারণ করা তাদের দায়িত্ব। মূলত যাদের কানাডায় থাকার বৈধ অধিকার নেই, তাদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে বহিষ্কার কার্যকর করা হয়ে থাকে।