রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও ডিবি পুলিশ।

আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীকে অপরাধমুক্ত রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ১৪ জন, মাদক মামলার ৩ জন এবং বিভিন্ন অপরাধ ও মামলায় জড়িত আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। অপরাধ দমনে আরএমপির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।