বড় পর্দায় অভিনয় করতে চান ত্রপা মজুমদার

মঞ্চনাটক নির্দেশক, শিক্ষাবিদ ও বিজ্ঞাপনী সংস্থার শীর্ষ কর্মকর্তা ত্রপা মজুমদার দীর্ঘ ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও একটি আক্ষেপ এখনো রয়ে গেছে। বৈচিত্র্যময় ও আধুনিক সব চলচ্চিত্র দেখে বড় পর্দায় অভিনয়ের তীব্র আকাক্সক্ষার কথা প্রকাশ করেছেন এই গুণীশিল্পী।

সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হয়ে হাজির হন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় আজ শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে এটি প্রচারিত হবে।

পডকাস্টটিতে নিজের না-বলা অনেক গল্প শুনিয়েছেন ত্রপা মজুমদার। নির্মাতা আফজাল হোসেনের আমন্ত্রণে প্রথম ভয়েসওভার দিয়ে পাওয়া ২০০ টাকা সম্মানীর স্মৃতির পাশাপাশি, তার কিংবদন্তি পিতা-মাতা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে নিয়ে অজানা তথ্যও শেয়ার করেছেন। জেড আই ফয়সাল প্রযোজিত এই পর্বে তার জীবনের আরও নানা অজানা অধ্যায় উঠে এসেছে।