লম্বা বিরতির পর আবার নতুন গানের কন্ঠ দিয়েছেন সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ। শেখ আলমাছের কথায় এবং এফএ প্রিতমের সুর-সংগীতে ‘লোকে বলে ভুল’ শিরোনামের গানটির মিক্স মাস্টার করেছেন ওয়াহেদ শাহীন। সানির সঙ্গে গানটিতে কন্ঠও দিয়েছেন এফএ প্রিতম। এরইমধ্যেই গানটির মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিনে গানটি প্রকাশ করবে ‘সুরবিন্দু মিউজিক’। এমনটাই জানিয়েছেন সানি আজাদ।
বিরতি ও নতুন গান নিয়ে সানি আজাদ বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারনে দীর্ঘ প্রায় ১ বছর নতুন কোন গান প্রকাশ করা হয়নি। আবারও গানে ফিরছি। গানটির কথাগুলো অনেক সুন্দর। প্রিতমও গানটির অসাধারণ মিউজিক করেছেন। আশা করছি, গানটি সবার ভালো লাগবে। এখন থেকে নিয়মিতই গান প্রকাশ করব। এছাড়াও আরো বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে।
গীতিকার শেখ আলমাছ বলেন, সানি আজাদ গানটি অসাধারণ গয়েছেন। গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।