বালিতে বেড়াতে এবং কাজে গিয়ে গুরুতর আহত হওয়া বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে মুম্বাই ফিরিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়ে ভেঙেছে তার শিরদাঁড়া। প্রাথমিক ভাবে তাঁকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররা জানিয়েছেন অস্ত্রোপচার প্রয়োজন। এরপর তাকে মুম্বাই ফিরিয়ে আনা হয় এয়ারঅ্যাম্বুলেন্সে করে। মুম্বাইয়ে পরবর্তী চিকিৎসা হবে তার। মায়ানগরীতেই অপারেশন হবে।
'সোনু কে টিটু কী সুইটি', 'ড্রিম গার্ল', ইত্যাদির মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। জানা গিয়েছে, আগামী বেশ কিছু সপ্তাহ তিনি কাজ থেকে দূরে থাকবেন। তার স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে তার টিমের পক্ষ থেকে।