ভারতের বালিতে মর্মান্তিক দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। যদিও দুর্ঘটনার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইন জানিয়েছে, কর্মসূত্রেই বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানকারই একটি হাসপাতালে ভর্তি অভিনেত্রী। গত বেশ কয়েকদিন ধরেই বালিতে ছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবিও ভাগ করছিলেন একের পর এক। সম্ভবত শুটিং চলাকালীনই আহত হয়েছেন তিনি বলে ধারণা করছে সংবাদ মাধ্যমটি।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, টাইগার শ্রফের সঙ্গে পরবর্তী ছবিতে সম্ভবত জুটি বাঁধতে চলেছেন তিনি। সেই সিনেমার শুটিং চলাকালীনই সমস্যায় পড়েছিলেন তিনি। নুসরতই ছিলেন এই সিনেমার জন্য পরিচালকের প্রথম পছন্দ।
এর আগে বেশ কিছু সিনেমার শুটিং চলাকালীন দুর্ঘটনার কবলে পড়েছেন নুসরাত। তার আহত হওয়ার খবরও প্রকাশ্যে আসে। ২০২৩ সালে একটি ছবির শুটিংয়ের সময়ে গুরুতর আহত হয়েছিলেন নুসরত। এপ্রিল মাসে ‘আকেলি’ ছবির শুটিংয়ের সময়ে চোট পান। সেই সময়েও তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।
দেশে ফিরছেন ইসরায়েলে আটকা পড়া অভিনেত্রী নুসরাত ভারুচা
রণবীর সিংয়ের বিপরীতে কল্যাণীর বলিউড অভিষেক