নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত-পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে কারখানার নাগমন্দিরের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর।
পুলিশ জানায়, রবিবার সকালে মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন ব্যক্তি পরিত্যক্ত স্থানে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি গুম করার উদ্দেশ্যে নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।