বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে মঈন-কাব্য

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাঙলা কলেজস্থ বাকসাস কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন বাঙলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আমানুর রহমান রনি, নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম ও নাজমুল হোসেনসহ প্রার্থী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সময়ের কণ্ঠস্বরের মাল্টিমিডিয়া রিপোর্টার এসএম মঈন, দৈনিক সকালের সময়ের রিপোর্টার মেহেদী হাসান তাওহীদ ও দৈনিক এশিয়া পোস্টের প্রতিনিধি শিহাব আল নাছিম। এ পদে এসএম মঈন নির্বাচিত হন।

সহসভাপতি পদে মো. জাহিদ হাসান, আশিকুর রহমান রাকিব ও নাহিদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে নাহিদ হাসান নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক আনন্দবাজারের রিপোর্টার জিসান আহমেদ কাব্য ও দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার কাজী আল তাজরীমিন। এ পদে জিসান আহমেদ কাব্য নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রতিদিনের সংবাদের ছামিয়া তোহা নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শান্তা আক্তার ও আরমানুজ্জামান সৈকত প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে আরমানুজ্জামান সৈকত নির্বাচিত হয়েছেন।

অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. তানভীর ও রাসেল রানা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পদে রাসেল রানা নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. এরফানুল ইসলাম, কামরুল হাসান রুমন ও আরিফুল হাসান।

বাঙলা কলেজে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের প্রশংসা করেছেন সংগঠনের সদস্যরা।

নবনির্বাচিত কমিটি বাঙলা কলেজে সাংবাদিকতার চর্চা আরও জোরদার করা, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।