ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন মেজবাউর রহমান সুমন ও মাহমুদা চৌধুরী

প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৬ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী।

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্টের নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়।

আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।  বিজ্ঞপ্তি