প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গতকাল রবিবার বাংলাদেশ এয়ারফোর্স পরিচালিত বিশেষায়িত শিক্ষার্থীদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটিতে ভর্তি ফি কমানো, বিভিন্ন সুবিধা বৃদ্ধিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির টিউশন ফি অত্যন্ত ব্যয়বহুল। প্রধানমন্ত্রী স্কুলটি পরিদর্শন করে প্রতিষ্ঠানটির সুবিধাদি কীভাবে বৃদ্ধি করা যায়, ভর্তি কীভাবে আরও সহজ করা এবং ব্যয় আরও কমানো যায়Ñ সে বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে ব্লু স্কাই স্কুলে গেলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০