পরমাণু শক্তি কমিশনের সদস্য হলেন ডা. বি কে বোস

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোসকে কমিশনের সদস্য (পরিকল্পনা) (চলতি দায়িত্ব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। সদস্য (পরিকল্পনা) পদে নিয়োগের পূর্বে তিনি দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (বিএইসি) যোগদানের পর থেকে তিন দশকের বেশি সময় ধরে তিনি নিউক্লিয়ার মেডিসিনে সেবা প্রদান করে আসছেন। দেশের নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি তিনি থেরাপেটিক নিউক্লিয়ার মেডিসেনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি