ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এই রায় দেন। কারাদ-ের পাশাপাশি আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত আসামির নাম শহীদুল ইসলাম (৪৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া এলাকার মোকছেদ ফকীরের ছেলে। রায়ের সময় তিনি অনুপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহীদুলের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। এ সময় স্ত্রীকে দেখে শহীদুল ঘর থেকে বের হয়ে যান। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ধর্ষণের অভিযোগ করে। এ ঘটনায় মেয়েটির মা বালিয়াকান্দি থানায় মামলা করেন। রাজবাড়ী আদালতের সরকারি কৌঁসুলি জাহিদ উদ্দিন বলেন, দীর্ঘ শুনানির শেষে আদালত এ রায় দিয়েছে।