নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্লাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্লার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিবেশী দেবদুন গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪-৫ জন মিলে একই গ্রামের আরাফাত মোল্লাকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ কবির হোসেন, জিসানসহ ৪-৫ জন মিলে আরাফাত মোল্লাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।