দুদক কর্মীদের চিকিৎসায় ইউনিকো হসপিটালের সঙ্গে ডুসার সমঝোতা

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) ও ইউনিকো হসপিটাল পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪ টায় এক অনাড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ডুসা এবং ইউনিকো হসপিটাল পিএলসি এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারক  সম্পাদনের মাধ্যমে আধুনিক মানের চিকিৎসা সেবাসহ দুটি সংস্থার মধ্যে বিভিন্ন সহযোগিতামূলক বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুসার সভাপতি উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, সাধারণ সম্পাদক মো. জাহিদ কালামসহ ডুসার অন্যান্য নেতৃবৃন্দ। ইউনিকো হসপিটালের পক্ষে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, সিইওসহ অন্যান্য পরিচালকগণ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। 

উক্ত সমঝোতা স্মারকের আওতায় দুদকের কর্মরত প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইউনিকো হসপিটাল প্রায়োরিটি সার্ভিস নিশ্চিত করবে। অত্যাধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন ডায়াগনসিস টেস্টের সার্ভিস চার্জের উপর ইউনিকো হসপিটাল সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করবে।