বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকা অভিনেত্রী পরীমনির হৃদয়ও। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিদায়ী ম্যাচেও ছিলেন দুর্দান্ত—একটি গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট।
মেসির বিদায়কে শুধু একটি ম্যাচ নয়, একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়।’ পরীমনি মেসির বিদায়কে শুধু একটি ম্যাচ নয়, একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসির সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতির কথা তুলে ধরে পরীমনি আরও লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’
২০২২ বিশ্বকাপে মেসির হাতে ট্রফি দেখার মুহূর্তটিও স্মরণ করেছেন পরীমনি। তার ভাষায়, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’ মেসির বিদায়ী ম্যাচে জয়-পরাজয়ের চেয়েও প্রিয় তারকার শেষ মুহূর্তটিকে গুরুত্ব দিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’ শেষে মেসিকে উদ্দেশ করে পরীমনি লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’