১০ অক্টোবর উদ্বোধন হচ্ছে ওয়ালটন সোলার ইকো-সিস্টেম

আগামী শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আহসান হাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ‘ওয়ালটন সোলার ইকো-সিস্টেম’ উদ্বোধন করবেন। পাশাপাশি তারা ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করবেন।

অনুষ্ঠানে সোলার ইকো-সিস্টেমের আওতায় ওয়ালটনের উৎপাদিত বিভিন্ন পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি ও বৈশিষ্ট্য তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে ইনভার্টার, সোলার পাওয়ার প্যানেল, স্টোরেজ ব্যাটারি ও সোলার ক্যাবল। পাশাপাশি সোলার পাওয়ারভিত্তিক হাইব্রিড এসি, ফোর-ডোর ইনভার্টার রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, বিএলডিসি সিলিং ফ্যান, স্ট্রিট লাইট, এলইডি বাল্ব ও ইলেকট্রিক চুলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটির সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমকে সাংবাদিক পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ওয়ালটন করপোরেট অফিসে। ঠিকানা প্লট নম্বর ১০৮৮, ব্লক আই, রোড সাবরিনা সোবহান, ৫ম এভিনিউ, বসুন্ধরা।

অনুষ্ঠানসংক্রান্ত বিশেষ প্রয়োজনে যোগাযোগ করা যাবে ওয়ালটনের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।