নাটোরের লালপুরে রনি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত রনি উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি গোপালপুর পৌরসভা এলাকায় তার দ্বিতীয় স্ত্রী মোছা. শিমা খাতুনের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পরিবার ও স্থানীয়দের সহায়তায় রনিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, শয়নকক্ষে রনিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।