শাহজালালে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহদী নিজেই। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আজ আমার ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯.৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’

তার দাবি, সব মামলায় জামিনে থাকলেও তাকে যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান তিনি।

তবে, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।