আন্তঃস্কুল জিমন্যাস্টিকস

আন্তঃস্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় ফেডারেশনের সভাপতি মো. মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারের আন্তঃস্কুল জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ৫৪টি স্কুলের মোট ২২২ জন জিমনাস্ট অংশ নিচ্ছে। তাদের মধ্যে ১১৮ জন বালক এবং ১০৪ জন বালিকা। জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবন ও সুইমিং পুলের জায়গায় একটি বহুতল সমন্বিত স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। প্রস্তাবিত এই কমপ্লেক্সে জিমন্যাস্টিকস, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসসহ ইনডোর খেলার জন্য পৃথক আধুনিক অবকাঠামো থাকবে।