বাংলাদেশ চ্যাম্পিয়ন

প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবলের পুরুষ ও নারী দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের নারী বিভাগের ফাইনালে লাল-সবুজের মেয়েদের কাছে পাত্তাই পায়নি ভারত। ১০-৩ গোলে জিতে শিরোপা নিজেদের করে নিয়েছে সারাবান তহুরার দল। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশ ও ভারত ৪-৪ গোলে ড্র করে। পেনাল্টিতে ভারতকে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মেহেদী হাসানরা। এবারের আসরে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ ও ভারত অংশ নেয়। আজ দেশে ফিরবে ৪৩ সদস্যের বাংলাদেশ দল।